৩৪ টাকা রিচার্জে মোবাইল জেতার সুযোগ দিচ্ছে রবি


গ্রাহকদের জন্য মাত্র ৩৪ টাকা রিচার্জে সিম্ফনি বিএল ৬৫ জেতার সুযোগ এনেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। দেশে মোবাইল ফোন গ্রাহকদের জন্য রিচার্জের মাধ্যমে প্রথম এ ধরণের অনন্য সুযোগ আনল রবি।
প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিটে ৩৪ টাকা রিচার্জকারী প্রথম ১২ জন গ্রাহক একটি করে হ্যান্ডসেট জেতার সুযোগ পাবেন। ক্র্যাজি রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন বিজয়ী হবেন মোট ১ হাজার ৮ জন। তবে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে না।
গ্রাহকরা ৩৪ টাকা রিচার্জ করার ৩ ঘন্টার মধ্যে ৭৭৭৭ থেকে পাঠানো একটি এসএমএস’এর মাধ্যমে তাদের রিচার্জের অবস্থান ও সময় জানানো হবে। এরপর ১২১২ নম্বর থেকে ভয়েস কল করে পছন্দমত রবি সেবা কেন্দ্র থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হবে বিজয়ীদের।
Bagikan :
+
Previous
Next Post »
 
video bangla natok
Back To Top