এবার আইসিসির সন্দেহের তালিকায় তাসকিন


বুধবার ম্যাচ জয়ের শেষেই এসেছিল বাংলাদেশ দলের জন্য প্রথম দুঃসংবাদ, বাংলাদেশের স্পিনার আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ। এবার তার সাথে যোগ হয়েছে তরুন ফাস্ট বোলার তাসকিন আহমেদের নামও। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে জয় পাওয়ার পরপরই আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন মাঠের দায়িত্ব পালন করা দুই আম্পায়ার।
ধর্মশালার ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদের কাছে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে নিজেদের সন্দেহের কথা জানান আম্পায়াররা। দেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলো এই তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে ম্যানেজার খালেদ মাহমুদ এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। তবে বোলিং অ্যাকশন সন্দেহজনক হলেও পরবর্তী অন্তত ২৮ দিন বোলিংয়ে বাধা থাকে না।
সন্দেহ প্রকাশের ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট বোলারকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদিত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।পরীক্ষার রিপোর্ট আসে পরবর্তী ১৪ দিনের মধ্যে। রিপোর্টে অ্যাকশনকে অবৈধ বলা হলে অ্যাকশন শোধরানো পর্যন্ত বল করতে পারেন না ওই বোলার। নেদারল্যান্ডসের বিপক্ষে কোন উইকেট পাননি তাসকিন, তবে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ডাচদের বেঁধে রাখার কাজটা ভালোভাবেই করেছেন।
Bagikan :
+
Previous
Next Post »
 
video bangla natok
Back To Top