স্বর্ণের দোকানে ক্রেতার আশায় বসে ছিলেন কর্মচারীরা। সেই দোকানে
ঢুকলেন কয়েকজন ব্যক্তি। কোনো কিছু বুঝে উঠার আগেই তাঁদের দুজন কোমর থেকে
বের করলেন আগ্নেয়াস্ত্র। চারদিকে আতঙ্ক ছড়িয়ে দিতে দোকানের বাইরে ফাটানো
হলো বোমা। দোকানে ঢোকা ব্যক্তিরা দ্রুত স্বর্ণালংকার প্যাকেটে ও পকেটে
ভরে নিলেন। এরপর বেরিয়ে তার নিয়ে পালিয়ে যান।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাটে গতকাল শুক্রবার সন্ধ্যায় শামীম জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। আর এ ডাকাতির দৃশ্য ধরা পড়েছে দোকানে থাকা সিসি ক্যামেরায়।
এ
ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। আজ শনিবার সকাল থেকে
উপজেলা সদরের সব স্বর্ণের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন তাঁরা। বেলা
১১টার দিকে ব্যবসায়ীরা ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় মানববন্ধন করেন। এতে বক্তব্য
দেন বারইয়ারহাট বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হেদায়েত
উল্যাহ, যুগ্ম সম্পাদক নুর উদ্দিন রেদোয়ান।
ব্যবসায়ীদের অভিযোগ, এর আগেও বাজারে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। আগে রূপসী জুয়েলার্সে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি স্বীকারোক্তি দিলেও পুলিশ কোনো মালামাল উদ্ধার করতে পারেনি। উল্টো দোকান মালিককে আর্থিক ক্ষতিসহ হয়রানির শিকার হতে হয়েছে।
এদিকে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। থানা-পুলিশের
পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আজ সকালে ঘটনাস্থল
পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
শামীম জুয়েলার্সের মালিক সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম জানান, ডাকাতেরা তাদের দোকান থেকে তিন শত ভরি সোনা নিয়ে গেছে। এ ঘটনায় তাঁর বাবা সাহাব উদ্দিন জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।