পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন মুস্তাফিজ, থাকবেন ভারতের বিপক্ষেও!

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন মুস্তাফিজ, থাকবেন ভারতের বিপক্ষেও!


বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধমকে  বলেছেন, মুস্তাফিজের শারীরিক অবস্থার এখন পর্যন্ত ভালোই উন্নতি হয়েছে। এ রকম চলতে থাকলে ইনশা আল্লাহ দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ওকে দলে পাওয়া যাবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই গত বছরের এপ্রিলে মিরপুরে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু।


তামিমকে নিয়ে ফেসবুকে যা লিখলেন স্ত্রী আয়েশা! আলোড়ন ক্রিকেট বিশ্বে!

 গত বছরেরই জুনে ওয়ানডে অভিষেকেই ভারতের ব্যাটসম্যানদের কেমন নাকাল করেছিলেন ‘কাটার-মুস্তাফিজ’, সেটাও নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যায়নি মহেন্দ্র সিং ধোনির দল।
সেই থেকে ভারতের মানুষেরও বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে নিয়ে দারুণ কৌতূহল। ধর্মশালায়ও সেটা ভালোভাবেই অনুভব করা যাচ্ছে।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে সাকিবের পরে মুস্তাফিজকেই সবচেয়ে বেশি চেনে সেখানকার মানুষ। তা ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েক দিন পরেই শুরু আইপিএল। যেখানে হায়দরাবাদের হয়ে খেলবেন মুস্তাফিজ।
Bagikan :
+
Previous
Next Post »
 
video bangla natok
Back To Top