গ্যাস পাইপলাইনে আগুন জ্বলছে
হাতিরপুল এলাকার ফ্রি স্কুল স্ট্রিস্ট কাঠালবাগান ঢাল এলাকায় গ্যাসের
পাইপলাইনে আগুন জ্বলছে। স্থানীয়দের ভাষ্য, পৌনে চারটার দিকে আগুন লেগেছে।
বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, রাস্তার ম্যানহোলের ঢাকনার নিচে হঠাৎ আগুন জ্বলতে
দেখা যায়। ঢাকনা খুলে গ্যাস লাইনে আগুন লাগার বিষয়টি দেখা যায়।
বিষয়টি
থানায় জানানো হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।