মুস্তাফিজ ক্লান্ত, তবু তাঁকে যেতেই হবে! কারণ তিনি চিফ গেস্ট
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন
সম্পন্ন হয়েছে। নতুন চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। এদিকে
গতকাল রোববারই এসেছেন এলাকার কৃতী সন্তান। আজ সোমবার দিনভর বিশ্রাম নিলেও
সন্ধ্যায় নিস্তার নেই। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ‘চিফ গেস্ট’।
মুস্তাফিজ খুবই ক্লান্ত। আজ সোমবার দিনভর বাড়িতে শুধু বিশ্রাম করেছে।
সন্ধ্যায় ওকে নিয়ে যাচ্ছি তেঁতুলিয়া মাঠে। চেয়ারম্যান মেম্বরদের সংবর্ধনা
অনুষ্ঠানে মুস্তাফিজ চিফ গেস্ট।
মোকলেছুর রহমান আরো বলেন, ‘আইপিএল নিয়ে ওর ভাবনা কম নেই। এবার আরো চমক
দেখাবে সে। সে প্রস্তুতি তো ওর আছেই। ছুটি তো পায় না। তাই মা-বাবার সঙ্গে
দেখা করতে কয়েকদিনের জন্য বাড়িতে এসেছে।
একটু নিরিবিলি থাকতে চাইছে ও।
তাই সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে চায় না মুস্তাফিজ। জানেন তো এমনিতেই লাজুক
সে।’
