দুঃখের মাঝে তৃপ্তির খবর, ফের ক্রিকেট মাতাবেন ‘তাসকিন-সানি’

দুঃখের মাঝে তৃপ্তির খবর, ফের ক্রিকেট মাতাবেন ‘তাসকিন-সানি 

 

দুঃখের মাঝে এসেছে একটি তৃপ্তির খবর। আর সেটি হলো ফের তাসকিন ও আরাফাত সানির ঝড় তুলবেন ক্রিকেটে।
খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানা গেছে এই তথ্য। শোকাহত ভক্তরা তৃপ্তি খুঁজতে পারেন এখানে। সবারই জানা আছে যে, এই দুই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর জন্য মরিয়া বিসিবি।

তাদের প্রতি বিসিবির সহানুভূতিও অনেক। আসন্ন ঘরোয়া লিগে খেলতে পারবেন এই দুই ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগকে মাতিয়ে তুলবে তাসকিনের ঝড় গতি।
আরাফাত সানি দেখাবেন তার স্পিন ক্যারিশমা। বড় ধরনের সুখবর পাওয়ায় আগে এটিই যেন তৃপ্তির খবর হিসাবে এল।
১০ এপ্রিল প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে নির্ধারিত হবে কে কত প্রাইজমানিতে খেলবেন। এর কয়েকদিন পরেই শুরু হবে এই জমকালো টুর্ণামেন্ট। ক্রিকেটে মেতে উঠতে পারবে সবাই।

Bagikan :
+
Previous
Next Post »
 
video bangla natok
Back To Top