লিওনেল মেসির ঠিকানায় যোগ দিলেন সাকিব
ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি ও বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এখন একই বৃত্তে।
একই ঠিকানায় লড়বেন দুই জনেই। বাংলাদেশের কোনো ক্রিকেটার এর আগে মেসির সাথে এভাবে যুক্ত হতে পারেননি।এটি পেরেছেন সাকিব আল হাসান। একটি প্রতিষ্ঠানের হয়ে লড়বেন দুই ভুবনের এই দুই তারকা।
বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
লিওনেল মেসি এই প্রতিষ্ঠানের সাথে রয়েছেন বেশ আগে থেকেই। সাকিব আল হাসান যোগ দিয়েছেন মঙ্গলবার।
বহুজাতিক এ প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে সাকিব আল হাসানকে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে হুয়াওয়ে টেকনলোজিস বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু এ ঘোষণা দেন।
এখন থেকে এই প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারে কাজ করবেন সাকিব। একই কাজ লিওনেল মেসিরও।
