আসছে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে নাটক ‘কানামাছি’। এটি পরিচালনা করছেন নির্মাতা হিমেল আশরাফ। এতে অভিনয় করছেন মিশু সাব্বির, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব ও নোভা। মূলত দুটি ছেলের উপর ভিত্তি করে এগিয়ে যায় গল্প।
মিশু ও তৌসিফ ভালো বন্ধু। একদিন মিশু মজা করার জন্য তৌসিফকে একটি মেয়ের নাম্বার দেয়। কিন্তু ফেসবুকে ছবি দেয় মিশুর প্রেমিকার। এদিকে কথা বলতে বলতে মেয়েটির প্রেমে পড়ে তৌসিফ প্রায় পাগল হয়ে যায়। এখন কি করবে মিশু? বাকিটুকু দেখে হলে চোখ রাখুন এই ঈদে শুধু মাত্র এনটিভির পর্দায়।